হোম > রাজনীতি

জোটে নাকি এককভাবে নির্বাচন, সভা ডাকলো গণঅধিকার পরিষদ

আতিকুর রহমান নগরী

জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে (আইডিইবি) এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি নুরুল হক নুর। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণে দল ও অঙ্গসংগঠনর নেতাদের নিয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এ বিশেষ বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে মতামত নেওয়া। তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে গণঅধিকার পরিষদ স্থানীয় ও জাতীয় নির্বাচনের বিষয়ে। একই সঙ্গে আলোচনা হবে আগামী নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ।

যদিও এর আগে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্ততি নিয়ে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন