হোম > রাজনীতি

জামায়াত-এনসিপির ইশতেহার অনুষ্ঠানে গিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দল ইশতেহার ঘোষণা করে জনগণকে দিচ্ছে নানা প্রতিশ্রুতি।

এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও এনসিপি বুধবার নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেখানে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন চৌধুরী মোনামী।

তিনি ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনকালে পুলিশের হাতে আটক হওয়া শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত হয়ে প্রথম আলোচনায় আসেন।

পরে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শেহরীন আমিন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। যদিও পরে হামিম তার কাছে দুঃখ প্রকাশ করেন।

তবে গতকাল জামায়াতের নির্বাচনি ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছেন শিক্ষিকা মোনামী। এই আলোচনায় আরো ঘি ঢেলে দিলেন একটি পোস্ট দিয়ে।

জামায়াতের নির্বাচনি ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে ঢাবি শিক্ষিকা মোনামী একটি ছবি তুলে পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন— জামায়াত ও এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানস্থলে থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন।

মোনামী সেই ছবির ক্যাপশনে লেখেন— ‘আমি ১১দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত—উভয় দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছি। আমি আশাবাদী, এই নির্বাচন গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।’

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা