হোম > রাজনীতি

হাসপাতালে ডা. তাহেরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আতিকুর রহমান নগরী

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি হাসপাতালে যান।

এ সময় মির্জা ফখরুল ডা. তাহেরের খোঁজ-খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডা. তাহের। তার হার্টে সমস্যা বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে গত বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহেরের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া আহ্বান করেন জামায়াত নেতারা।

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নেজামে ইসলাম পার্টি

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ