হোম > রাজনীতি

এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ আজ

জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ও এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে আজ রোববার।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতেই এনসিপি গঠিত হয়েছে মন্তব্য করে নাহিদ বলেন, ৩ আগস্ট, রোববার সমাবেশে দেশের মানুষের আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা, এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি— এসব নিয়ে আমাদের ভাবনা জানাব।

তিনি বলেন, আমরা আমাদের জুলাই পদযাত্রায় বলেছি, সব জায়গায় বলছি, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমরা পাইনি এই এক বছরে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে আমরা সেটার আংশিক পাবে হয়তো। কিন্তু দেশের অর্থনীতি, কর্মসংস্থান কোনো কিছুর পরিবর্তন হয়নি। এসব আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা স্বাক্ষর করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।

চাঁদাবাজির বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অসাধুভাবে কাজ করতে চাইলে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, সে বিষয়ে আমরা বলে রেখেছি। আমরা আমাদের দলেও এমন সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্যবিরোধীর নাম ভাঙিয়ে অনেক জায়গায় এমনটা (চাঁদাবাজি) হচ্ছে। আমরা প্রশাসনকে এ বিষয়ে কঠোর হতে বলেছি। শুধু বৈষম্যবিরোধী নয়, কোনো রাজনৈতিক দলই যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

নেতৃত্বে গিয়ে ভুল করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

রাষ্ট্রের সব ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ