হোম > রাজনীতি

মামলা দিয়ে ভয় দেখানো যাবে না: সারজিস আলম

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

নিজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করার বিষয়টি তুলে ধরে মামলা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।

মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে মন্তব্য করে বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করতে চাই, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আগে এ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের নামে সত্য কথা বলি, আমার নামে ১০ কোটি টাকার মামলা করা হয়। আমরা স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি—আমরা ছাড় দেব না।

সারজিস আলম বলেন, ডিবি অফিসের গারদে রুহুল কবীর রিজভী, শহীদুল ইসলাম, এ্যানি ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকার স্মৃতি আজও জীবন্ত। সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান