হোম > রাজনীতি

আবারো শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর শনিবার দুপুর ১২টার দিকে আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন। খবর বিবিসি বাংলা।

তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। এর আগে শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছেন।

শুক্রবার রাতেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত-সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষনকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে।

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদি।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান