হোম > রাজনীতি

হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক

নারীর ওপর আক্রমণ হলে আইন মানব না

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আমার দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, একটি দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’-এর জন্য প্রচার চালায়। কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? আর কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় নির্বাচনি ঐক্য স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, একটি দল নিজেদের ঘৃণ্য পরাজয় দেখতে পেয়ে ভীরু-কাপুরুষের মতো নারীদের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। কেউ যদি আমার মায়ের দিকে, বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, কেউ যদি মেয়েদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন।

তিনি সতর্ক করে দেন— যদি আবার নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর কেউ থাকবে না।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভোট দেবেন, পাহারাদারি করবেন। কোনো ভোটচোর চুরি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল