হোম > রাজনীতি

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বসে আছে : আমিনুল হক

স্টাফ রিপোর্টার

বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখনও পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বহাল তরিয়তে বসে আছে।

শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে জিয়া আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত ও স্বাধীন বাংলাদেশে দেশের ক্রীড়াঙ্গনকেও আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে চাই। ক্রীড়াঙ্গন থেকে ষড়যন্ত্রকারীদের সরিয়ে দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্রীড়া সংগঠনের ক্লাবগুলোকে দলীয়করণ করে খেলার মাঠগুলোকে তারা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান