হোম > রাজনীতি

জবি ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৬১০টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৮৮ শতাংশ, যা প্রায় ৮৭ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি) জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন