হোম > রাজনীতি

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইশরাকের

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জড়িতদের দূরত্ব গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ইশরাক লেখেন, শরিফ ওসমান হাদির ওপর ‘কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হত্যাচেষ্টার হামলা’ চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ‘নর্দমার কীট’ উল্লেখ করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, হাদির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, প্রয়োজনে হামলাকারীদের ‘জনগণের হাতে সোপর্দ করার’ ব্যবস্থা করেন।

পোস্টে তিনি আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা