হোম > রাজনীতি

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন— আমরা আশা করি, তফসিল ঘোষণার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পথ সুগম হবে।

বিবৃতিতে দলটির নেতারা বলেন, নির্বাচন যেন প্রকৃত অর্থে জনগণের ভোটাধিকার ও মতামত প্রতিফলিত করতে পারে— তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সে লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয় না। তাই সরকার ও নির্বাচন কমিশনকে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ, অবাধ প্রচারণার স্বাধীনতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানাই।

বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশিশক্তির প্রদর্শন, প্রশাসনিক প্রভাব ও জবরদস্তিমূলক তৎপরতা বন্ধ করতে হবে। ভোটার, নির্বাচনী এজেন্ট এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দেশে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে হবে। জনগণ যেন ভয়-ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারেন— এটিই আমাদের প্রত্যাশা।

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’