হোম > রাজনীতি

এনসিপি নেতাদের পদত্যাগ ইস্যুতে যা বললেন আখতার

আতিকুর রহমান নগরী

দলীয় নেতাদের পদত্যাগ দলে প্রভাব ফেলবে কী-না এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপির শুরু থেকে অনেকে আমাদের দলে যুক্ত হয়েছেন। হয়তো অনেকে পদত্যাগও করেছেন। ব্যক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। একই সাথে আমরা মনে করি অতীতেও আমাদের দল থেকে দুয়েকজন বিছিন্নভাবে পদত্যাগ করেছিল, সে সময়েও আশঙ্কার কথা বলা হয়েছিল।

রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আখতার আরো বলেন, একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রে পদত্যাগ বা যোগদান করা এটা খুব স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ।

এর আগে হত্যাচেষ্টা ও সরকারের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আখতার হোসেন। রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের পৃথক আদালত এ আদেশ দেন।

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল