হোম > রাজনীতি

এবার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা বাদ দিলেন ইশরাক

আতিকুর রহমান নগরী

গত ১৬ জুন নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা সম্বলিত ব্যানারে ডিএসসিসি কর্মচারীদের নিয়ে বৈঠক করেন ইশরাক। তবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের ব্যানারে ‘মাননীয় মেয়র’লেখা ছিল না।

বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশ নেন।তবে এবার মঞ্চে তার পেছনে টানানো ব্যানারে ‘মাননীয় মেয়র’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লেখা ছিল না।

বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তাকে অংশ নিতে দেখা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকাবাসীর চলমান আন্দোলন, সেবা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিত হামলার অভিযোগ। একই সঙ্গে ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদসহ সামগ্রিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এর আগে গত ১৬ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীদের নিয়ে বৈঠক করেন ইশরাক। ওই বৈঠকের ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন