হোম > রাজনীতি

‘আপনি তো ২য় এরশাদ হয়ে গেলেন’

ফেসবুক পোস্টে পান্নার বন্ধু

স্টাফ রিপোর্টার

প্রয়াত এইচ এম এরশাদ ও আওয়ামীপন্থি আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

নিজেকে ‘গৃহবন্দি’ দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি।

সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি’। জেড আই খান পান্নার এই ফেসবুক পোস্টে তারই বন্ধুরা তাকে তুলোধুনো করে মন্তব্য করেন। তার এক বন্ধু লিখেছেন ‘আপনি তো ২য় এরশাদ হয়ে গেলেন।’ আরেকজন লিখেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে আর কত দালালি করবেন।’

এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে সংবাদ মাধ্যমে খবর বেরোয়, আইনজীবী জেড আইন খান পান্নাকে গৃহবন্দী করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী গতকাল শুক্রবার সন্ধ্যার পর আমার দেশকে বলেন, জেডআই খান পান্নাকে গৃহবন্দী করা হয়নি। গৃহবন্দী করার খবরটি সত্য নয়। ওই আইনজীবী গৃহবন্দী হওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসের বরাতে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার বলেন, হতে পারে আলোচনায় থাকার জন্য এরকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি। এ কারণে হয়তোবা আলোচনায় থাকতে চান তিনি- যোগ করেন ডিএমপি কমিশনার।

কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে তিনি ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফুল দিতে যাবেন বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এ আইনজীবী। গত মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানি করতে এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন করে সমালোচিতও হন তিনি।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক