হোম > রাজনীতি

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চায় ইসলামী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ দেশের শিক্ষাঙ্গনে চলমান সহিংস রাজনীতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার কেন্দ্র হলেও বর্তমানে তা সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্বের ময়দানে পরিণত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার কথা থাকলেও কিছু গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি বিরূপ হয়ে উঠছে।

ইসলামী ছাত্র আন্দোলন নেতারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন