হোম > রাজনীতি

সৎ ও আদর্শিক নেতৃত্ব ছাড়া কল্যাণ সম্ভব নয়: জামায়াত নেতা বুলবুল

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব ছাড়া জনগণের কল্যাণে কাজ করা সম্ভব নয়। তাই সবাইকে ভোগের মানসিকতা ছেড়ে, দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে হবে।

মঙ্গলবার জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান।

অফিস ওয়ার্ড সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আলাউদ্দিনের পরিচালনায় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে