হোম > রাজনীতি

‘উন্নয়ন কাজে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তরের অধীন কোনো এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কাউকে একটি পয়সাও চাঁদা দিতে হবে না বলে জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, শুধু পয়সা কেন, কাউকে এক কাপ চা-ও খাওয়াতে হবে না। কেউ চাইবেও না। কারণ, বিএনপি কখনো চাঁদাবাজি-দখলদারিতে বিশ্বাস করে না। মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দক্ষিণখানে পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারকে আশ্বস্ত করে কফিল উদ্দিন এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে দক্ষিণখান ফরদাবাদ চৌরাস্তা থেকে শুরু করে চাপড়া মসজিদ, টিআইসি কলোনি ও জয়নাল মার্কেট পর্যন্ত এই পাকা রাস্তা নির্মিত হবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন