হোম > রাজনীতি

নিমকহারাম আ. লীগকে একটি দল পুনর্বাসনের চেষ্টা করছে: আলাল

স্টাফ রিপোর্টার

নিমকহারাম আওয়ামী লীগকে একটি দল পুনর্বাসনের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, তাদের মনে রাখতে হবে বিগতদিনে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে তারাই নিঃশেষ হয়ে গেছে।

সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার অনুমোদন পায় জিয়াউর রহমানের সময়। কিন্তু দুর্ভাগ্য এই আওয়ামী লীগই শহীদ জিয়াউর রহমানকে হত্যার চক্রান্তে লিপ্ত হয় এবং জিয়াউর রহমানকে হত্যা করে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, একসময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। সেই জাতীয় পার্টি আজ নিঃশেষ হওয়ার পথে। জামায়াতে ইসলামী ১৯৮৮ সাল ও ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। এর ফলাফল জামায়াতের জন্য ভালো হয়নি। তাদের দলের ১২ জন শীর্ষনেতাকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে আওয়ামী লীগ জামায়াতকে তার প্রতিদান দেয়। এখন একটি নতুন দল গঠিত হতে যাচ্ছে। পত্রিকায় সংবাদ দেখে আমি আনন্দিত। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু এই দল যেন কোনো চক্রান্তে লিপ্ত না হয়।

তিনি বলেন, যে বা যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী লীগের লোকজনকে অন্তরালে নিজেদের দলে ভিড়িয়ে নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, এই চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এই আওয়ামী লীগই একসময় আপনাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি