হোম > রাজনীতি

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান লেবার পার্টির

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তকে হঠকারী, গণবিরোধী ও অমানবিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ১২ কেজি এলপি গ্যাসের দাম এক লাফে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করায় প্রমাণ করে, সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো জনগণের বাস্তব জীবনযাত্রার কোনো হিসাব রাখছে না। দেশে যখন দ্রব্যমূল্যের চাপে মানুষ দিশেহারা, তখন এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর নতুন করে বোঝা চাপানোর শামিল।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এলপি গ্যাস কোনো বিলাসী পণ্য নয়, এটি মানুষের ন্যূনতম জীবনযাপনের অপরিহার্য উপকরণ। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামার অজুহাতে দেশে একতরফাভাবে দাম বাড়ানো হলেও কমানোর ক্ষেত্রে কোনো আন্তরিকতা দেখা যায় না। এতে স্পষ্ট, জ্বালানি খাত সিন্ডিকেট ও কর্পোরেট লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

ডা. ইরান অভিযোগ করে বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বস্তিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রান্নার গ্যাসের বাড়তি খরচ শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব ফেলবে, যা জনজীবনকে আরও অসহনীয় করে তুলবে।

ডা. ইরান বলেন, অবিলম্বে জানুয়ারি মাসে ঘোষিত এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে, ভোক্তাবান্ধব ও বাস্তবসম্মত মূল্য নির্ধারণ নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এসআই

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত