হোম > রাজনীতি

তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ

রুহুল কবির রিজভী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়্যারম্যান তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, হাইপার প্রোপাগান্ডার অংশ।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালান তিনি।

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।’

আসিফ মাহমুদ বলেন, ‘প্রশাসন-নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়।’

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ