হোম > রাজনীতি

নামাজের শিক্ষায় পরিবার সমাজ রাষ্ট্র গঠনে জামায়াত আমিরের আহ্বান

কাফরুলে সুধী সমাবেশ

বিশেষ প্রতিনিধি

নামাজের শিক্ষায় উজ্জীবিত হয়ে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার বিকালে আসর নামাজের পর রাজধানীর শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদে কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ও সর্বজনীন জীবনবিধান। তাই আল্লাহ আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন। ইসলামের সুবিধাজনক বিষয় মানব আর অন্যগুলো মানব না এমনটি করার কোনো সুযোগ নেই। বরং জীবনের সব ক্ষেত্রেই ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা অত্যাবশ্যক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। অন্যথায় দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।

থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রায়হানের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, কাফরুল জোন টিম সদস্য তারেক রেজা তুহিন, থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান ও সুলতান মাহমুদ, জামায়াত নেতা মুহাম্মদ ছায়েফুল্লাহ, নাসিমুল আলম, আমিনুর রাহমন আমান, খন্দকার মাহবুবুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা