হোম > রাজনীতি

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ লেবার পাটিকে নিবন্ধন দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিবন্ধন দেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। রায় প্রকাশের ৩০ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

রায়ের পর ব্যারিস্টার এ এম মাহবুবব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবদন করে। ২০২৩ সালের ২৪ জুলাই নির্বাচন কমিশন সেই আবেদন নামঞ্জুর করে। পরে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। ওই রিটের শুনানি নিয়ে ২০২৩ সালের ৫ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুল যথাযথ করে আজ রায় দিয়েছে হাইকোর্ট।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন