হোম > রাজনীতি

আ’লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে বিপ্লবী ছাত্র পরিষদ

রাজশাহী ব্যুরো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ অনশন শুরু করেন।

ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. ওমর ফারুক ও মো. আবু সাঈদ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে ওমর ফারুক জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও আবু সাঈদ কর্মী।

শনিবার বিকেলে সংহতি জানাতে যান ৫ আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। অভিন্ন দাবি হওয়ায় তাৎক্ষনিকভাবে তারাও অনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন।

এরমধ্যে আমরণ অনশনে যোগ দিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম- আহ্বায়ক ইয়ামিন সরকার, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনশনে সংহতি জানিয়ে অবস্থান করছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, যুগ্ম- আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

সংবাদ বিজ্ঞপ্তি

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

গুমের প্রতিটি ঘটনার বিচার ও স্বাধীন তদন্ত নিশ্চিতের দাবি নাহিদ ইসলামের

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

বিরোধীদলের আন্দোলনে ভয় পেলে দাবি মেনে নিন: মাওলানা আবদুল হালিম

হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

গুম অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন করে জড়িতদের রক্ষার পথ খুলছে সরকার

চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির শপথ

সংসদমুখী পদযাত্রা সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান