হোম > রাজনীতি

বাগছাসকে ‘ভাই-ব্রাদার' কেন্দ্রিক সংগঠন আখ্যা দিয়ে সানির পদত্যাগ

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন সক্রিয় সদস্য সানি সরকার সংগঠন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে সানি সরকার অভিযোগ করেন, বাগছাস প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও আদর্শ বাস্তবে প্রতিফলিত হয়নি। সংগঠনটি আত্মপ্রচারিত "লেজুড়বৃত্তিহীন" অবস্থান বজায় রাখার দাবি করলেও বাস্তবে একধরনের নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের কথা উল্লেখ করেন তিনি।

সানি বলেন, "জুলাইয়ের এই অন্তিম ত্যাগ ও অভ্যুত্থানের উপর দাঁড়ানো এই সংগঠনটি যে লক্ষ্য ও উদ্দেশ্যে গঠিত হয়েছিলো, বাস্তবে আসলে তার তেমন কিছুই নয়।" তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের সবকিছু পরিচালিত হচ্ছে ‘জাতীয় চার খলিফা’র কথামতো, যাদেরকে তিনি পরোক্ষভাবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত বলে ইঙ্গিত দিয়েছেন।

তার মতে, বাগছাস এখন আর রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি হয়ে উঠেছে ‘ভাই-ব্রাদার’ কেন্দ্রিক একটি ক্লোজড গ্রুপ। তিনি লিখেছেন, "সংগঠন যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি ভাই ব্রাদার কেন্দ্রিক।"

পদত্যাগের কারণ হিসেবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, "জুলাইয়ের অন্যতম বড় স্টেক রাখা এই সংগঠন থেকে এমন আনসফট পরিবেশ পাওয়া সত্যিই হতাশাজনক, তাই নিজেকে আর এমন পরিস্থিতিতে রাখতে চাই না।"

আমাদের চেহারা বদলায়নি, তারা ‘জামায়াত’ হঠাৎ করেই বদলে গেল

শ্রমিক বাঁচতে না পারলে অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবে না

আ. লীগের ভাষায় জামায়াতবিরোধী কথা বলছে সরকারি দল: ডা. তাহের

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে কণ্ঠস্বর, রাজপথে আন্দোলন চলবে: আসিফ মাহমুদ

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ, সদস্যসচিব নাজমুল

ছলচাতুরী করে সংস্কারকে ডাইভার্ট করার সুযোগ নেই

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক