হোম > রাজনীতি

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তাদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও সেখানে উপস্থিত হয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ অন্য নেতারা রাতেই হাসপাতালে যান। তারা চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে তার আশু আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

এদিকে শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে পৌঁছান। এ ছাড়া সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সেখানে ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে মেডিকেল বোর্ড নিবিড়ভাবে কাজ করছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা