হোম > রাজনীতি

জুলাই বিপ্লবে নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্ররা বঞ্চিত: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে কোন প্রশ্ন নেই। মনে রাখতে হবে তাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিস্মরণী। উল্লেখযোগ্যভাবে নারীদের উপস্থিতি ছিল আন্দোলনে। অথচ জুলাই বিপ্লবে ছাত্রদের ওই নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্ররা বঞ্চিত হয়েছে।

বৃহস্পতিবার শিশুকল্যাণ পরিষদ হলরুমে জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই-আগস্টে বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নেই, সমস্যার সূত্রপাত সেখানে। এখন কে সরকার আর কে নতুন রাজনৈতিক দল তাই মাঝে মাঝে বুঝতে সমস্যা হয়ে যায়। রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আপনারা সম্ভবত প্রতিপক্ষ মনে করে জুলাই বিপ্লবের অংশীজন বানাতে পারেন নেই কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা কি অপরাধ করেছে? আপনারা ক্ষমতার কাতারে, জনতার কাতারে, সম্মানের কাতারে, প্রদর্শনীর কাতারে কোথাও আপনাদের নির্দিষ্ট গ্রুপ ব্যতীত অন্য ছাত্রদের স্থান দিতে পারলেন না? এই দৃষ্টান্ত অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ছাত্র আন্দোলন এনডিএম সভাপতি মাসুদ রানা জুয়েল, ইসলামী ছাত্র আন্দোলনের এজিএস খায়রুল আহসান মারজান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, মুসলিম ছাত্র ফেডারেশন সভাপতি নুর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, ছাত্র ফোরামের সভাপতি সানজিদ রহমান শুভ , আহমেদ ইসহাক সাবেক সভাপতি রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন সভাপতি বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মনির, নাগরিক পার্টির সদস্য সাইফুল ইসলাম জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান