হোম > রাজনীতি

পিআর এখন আর আলোচনায় নেই, গণভোটও থাকবে না: মান্না

স্টাফ রিপোর্টার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর এখন আর আলোচনার কেন্দ্রে নেই, এবং নির্বাচন ঘনিয়ে এলে গণভোট নিয়েও কোনো মতবিরোধ থাকবে না। তিনি মন্তব্য করেন, নির্বাচনের অনিশ্চয়তার মেঘ কেটে গেছে এবং দেশের সামনে এখন নির্বাচনের পথ স্পষ্ট।

সোমবার ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্যে গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক যুব ঐক্যের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন নিয়ে আগে মানুষের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল, এখন তা কাটিয়ে উঠেছে। নির্বাচনের অনিশ্চয়তার সেই মেঘ কেটে গেছে। নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে প্রচেষ্টা চলছে। দেশের সামনে এখন নির্বাচনের পথ স্পষ্ট হয়ে উঠেছে।

গণভোট প্রসঙ্গে মান্না বলেন, গণভোটের বিষয়টি আলোচনায় থাকলেও পিআর প্রসঙ্গটি এখন আর আলোচনার কেন্দ্রে নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে আলোচনা, সেটিও পরে ঠিক হয়ে যাবে। এর অর্থ একই দিনে গণভোট ও নির্বাচন, এতে কোনো বাধা থাকবে না। শুধু ভোটের সংখ্যা নয়, প্রার্থীদের কর্মসূচি, দৃষ্টি ও প্রস্তাবনাই নির্বাচনের গুণমান নির্ধারণ করবে। এখন ভোটাররা শুধু ‘মার্কা’ দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশ একটা ভালো জায়গায় যাবে, গুণগত পরিবর্তন হবে, দেশ ও সমাজ বদলে যাবে। সঠিক সময়ে ভোট যদি না হয়, তাহলে দেশে যেকোনো কিছু ঘটতে পারে। ভোট যদি না হয়, বিএনপি-জামায়াতের ক্ষতিও হবে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস