হোম > রাজনীতি

খালেদা জিয়াকে বরণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়াকে বরণ করতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ৭১টি ওয়ার্ড এবং ৬২০টি ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অভ্যর্থনা জানিয়ে আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেয়া হবে। এছাড়াও দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকেও বরণ করতে আমরা প্রস্তুত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বসিত মনোভাব, যে আনন্দিত মনোভাব এবং সাধারণ মানুষের যে বাঁধ ভাঙ্গা জোয়ার তৈরি হবে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা দেয়ার জন্য। সেই বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকানোর সামর্থ্য আমাদের কারো নেই।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন