হোম > রাজনীতি

আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: চরমোনাই পীর

স্পোর্টস রিপোর্টার

ইসলামি আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। শনিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম,নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

তিনি বলেন,দেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে। একই সাথে ক্রান্তিকালও অতিক্রম করছে। এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারো ঘুর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিপুল জনসমর্থন পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ-আপদ পিছু ছাড়ছে না। একের পর এক ষড়যন্ত্র ও সমস্যা সামনে আসছেই। এমন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ফ্যাসিবাদের বিষদাঁত উপড়ে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেয়া দরকার।

পীর সাহেব চরমোনাই সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিন্ত থাকতে পারি?

তিনি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানান।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি