হোম > রাজনীতি

ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যুতে সেলিম উদ্দিনের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানীর সংসদ ভবনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও অতি নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এবং ছিনতাইয়ের ঘটনায় একজন শিক্ষিকার প্রাণহানিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ডিএনসিসিতে মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটলে সংসদ ভবনের মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য চলতে পারে? যেখানে একজন শিক্ষিকাকেও ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

সেলিম উদ্দিন বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেই যদি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে দেশের সাধারণ মানুষ কোথায় নিরাপদ—এ প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই সামনে এসেছে। রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও ছিনতাইকারীদের এমন বেপরোয়া কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

তিনি বলেন, নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।

তিনি নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

গুম অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন করে জড়িতদের রক্ষার পথ খুলছে সরকার

চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির শপথ

সংসদমুখী পদযাত্রা সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

গণরায় উপেক্ষায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: আজহার

কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে