হোম > রাজনীতি

লন্ডনে মা-ছেলের আবেগঘন মুহূর্ত

স্টাফ রিপোর্টার

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাত বছর পর মা (বেগম খালেদা জিয়াকে) কাছে পেয়ে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণ করেছে। খালেদা জিয়ার লন্ডন যাত্রার মাধ্যমে মা ও ছেলের দেখা হলো সাত বছর পর।

মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন।

হিথ্রো বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাঁর স্ত্রী ও কন্যা জাইমা রহমান। লন্ডনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।

এর আগে ২০১৭ সালের ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করাতে যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি