হোম > রাজনীতি

চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে লিপ্ত তাদের প্রতিহত করতে হলে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে।

মঙ্গলবার দুপুর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা উত্তর ও দক্ষিণের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, দেশে সুশাসন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে।

চরমোনাই পীর বলেন, আমাদের আন্দোলন চলবে এই পিআর ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার দাবিতে। ক্ষমতার লোভে যারা দেশকে লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে, তাদের রুখতেই হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান