হোম > রাজনীতি

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের পরিণতি হবে

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগষ্টের মত পরিণতি হবে।

মঙ্গলবার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার জেলার নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তারেক রহমান এ বার্তা দেন।

তারেক রহমান বলেন, আপনারা যদি (নেতাকর্মীরা) জনগণ থেকে বিচ্ছিন্ন হন তাহলে পরিণতি ৫ আগস্টের মতো হবে। ব্যক্তি স্বার্থ যদি দলের সাথে আঘাত করে তাহলে দল তাদেরকে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেবে না।

তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা নির্বাচনের আগেই জনগণের কানে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে বলেও মনে করিয়ে দেন।

তিনি আরও বলেন, অন্যায় বা খারাপ কাজ করলে যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায়, তাদের কোনো ছাড় দেয়া হবে না।

বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনপ্রিয় কি না সে সিদ্ধান্ত জনগণ নেবে। ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, কাজী আলাউদ্দীন ও ডা. শহিদুল আলমসহ প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে আগত বিএনপির উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, সাবেক সাংসদ রেহানা আক্তার বানু, মাহবুবা হাবিবা, বজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি