হোম > রাজনীতি

এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে জামায়াত

স্টাফ রিপোর্টার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি: বিটিভি থেকে নেওয়া

জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। তবে এর কাঠামোতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে দলটি।

বুধবার দুপুরে দ্বিতীয় ধাপের বৈঠকের মূলতবি অধিবেশনে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দলের পক্ষ থেকে এ অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার শুরু হওয়া দ্বিতীয় ধাপের এ অধিবেশন জামায়াতে ইসলামী বয়কট করে। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক পরবর্তী যৌথ ব্রিফিংয়ের প্রক্রিয়া সঠিক হয়নি এবং তাদের উপেক্ষা করা হয়েছে দাবি করে দলটি প্রতিবাদের অংশ হিসেবে এ বৈঠক বয়কটের ঘোষণা দেয়।

তবে বুধবার জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে আরও আছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন