হোম > রাজনীতি

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের ধানমন্ডিস্থ বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় ব্যারিস্টার অসীম বলেন, তারেক রহমান স্বীয় যোগ্যতা, বিচক্ষণতা, দূরদর্শিতার মাধ্যমে সমসাময়িক রাজনীতিতে স্বাতন্ত্র্য একটি অবস্থান তৈরীতে সক্ষম হয়েছেন।

ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে তার অসাধারণ নেতৃত্ব আর দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে মেধাবী নেতৃত্ব দুই ক্ষেত্রেই তার ভুমিকা দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। পুরো জাতির কাছে তারেক রহমান আজ আশাজাগানিয়া একজন মানুষ। শুধু বিএনপি নয় গোটা দেশবাসী আজ তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আমরা প্রত্যাশা করি, দেশ ও জাতির কল্যাণে তারেক রহমান আগামীদিনে ঐতিহাসিক ভুমিকা পালন করবেন ইনশাআল্লাহ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা