হোম > রাজনীতি

বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

স্পোর্টস রিপোর্টার

বিএনপির প্রবীণ নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকালে পরিবারকে সান্তনা দিতে মিরপুরের দারুস সালামের মরহুমের বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির মরহুমের লাশ দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারকে পরিবারকে সান্তনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এসময় তিনি মানব কল্যাণে করা মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নানসহ অন্যান্য দায়িত্ববৃন্দ এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসএ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শোক

বিএনপি নেতা এস এ খালেকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।

রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এস এ খালেকের ইন্তেকালে দেশ একজন মানব দরদী মানুষকে হারাল। মানব কল্যাণে এস এ খালেকের অবদান অতুলনীয়। তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন সেই দোয়াও করেন নেতৃদ্বয়।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল