হোম > রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে হোটেলের সামনে নেতাকর্মীরা

আতিকুর রহমান নগরী

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে।

লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডরচেস্টারে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন তারেক রহমান। দুপুর ২টায় তিনি ডরচেষ্টার হোটেলে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে স্বাগত জানাতে স্থানীয় সময় সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা পার্ক লেনের ডচেষ্টার হোটেলের সামনে অবস্থান নেন। হোটেলে তারেক রহমান প্রবেশের সময় বিভিন্ন স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এর আগে লন্ডনে বৈঠকের জন্য ড. ইউনূসের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে দুই নেতার মধ্যে আগামী জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, সংস্কার ও জুলাই চার্টার এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এপ্রিল থেকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন সেখানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত বৈঠক চলবে।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক