হোম > রাজনীতি

তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে দোয়া আজ

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় সারা দেশে আজ শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়ার আয়োজন করেছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত