হোম > রাজনীতি

মার্চ ফর গাজ্জায় আমি থাকবো, আপনারাও যোগ দিন: ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেছেন, ইজরাইল ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা গাজ্জায় চালাচ্ছে। তার প্রতিবাদে “মার্চ ফর গাজ্জা” নামে যে আয়োজন করা হয়েছে সেখানে আমি থাকবো; ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের সাধ্যমত সকলকে নিয়ে সেই আয়োজনে শামিল হোন।

উল্লেখ্য, গাজ্জায় গণহত্যার বিরুদ্ধে দেশের সর্বধারা উলামায়ে কেরাম ও ইসলামপন্থি নেতৃত্বের সমন্বয়ে আগামী ১২ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দি ময়দানে “মার্চ ফর গাজ্জা” আয়োজন করা হয়েছে। প্রথমে স্থান ঠিক করা হয়েছিলো শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত। পরে বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দি উদ্যানকে বেছে নেয়া হয়েছে। সোহরাওয়ার্দি ময়দানে বিকাল তিনটা থেকে অনুষ্ঠান শুরু হবে।

“মার্চ ফর গাজ্জা”য় দেশের সব ধারার শীর্ষ উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

হাওরাঞ্চল নিয়ে ৪ দফা দাবি জানিয়ে জরুরি হস্তক্ষেপের কামনা এনসিপির

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার

সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার নিন্দা ও শাস্তি দাবি জামায়াতের

সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার কথা ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা