হোম > রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইলি আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা মামুনুল হক ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন।

এ সময় ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

আ. লীগের চক্রান্ত মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্য চায় গণসংহতি আন্দোলন

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা

নুসরাতের বাড়িতে আগুন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি এমপি মানসুরার

নুসরাতদের পাশে পূর্ণশক্তি নিয়ে আছি, ফ্যাসিস্ট শক্তিকে পুনরুত্থিত হতে দেব না: আবিদ

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা জামায়াতের

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব