হোম > রাজনীতি

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি গণসংহতির

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন (জিএএ)। বিবৃতিতে, দলটি ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের বিচার দাবি করেছে।

শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদীকে নির্বাচনি প্রচারণা চালানোর সময় গুলি করার ঘটনা অত্যন্ত আতঙ্কজনক। নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেখানে সরকারের সারা দেশে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা, সেখানে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব হচ্ছে। সরকার ও পুলিশ প্রশাসনকে এর জন্য জবাব দিতে হবে।

তারা আরো বলেন, অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাজনৈতিক চিন্তায় মেধাবীদের বঞ্চিত করা কোনোভাবেই মানা হবে না

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা