হোম > রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোডাউনসহ জিয়ার সমাধিস্থলে ছাত্রদল

স্পোর্টস রিপোর্টার

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে ছাত্রদল। এ সময় উপস্থিত ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বুধবার সকালে রাজধানীর বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউন করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান তারা।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান বলেন, এদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে চায়। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। ইতোমধ্যে জনগণ ৩১ দফা সংস্কারের বিষয়বস্তু ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। আমরা চাই আগামীতে একটি সমৃদ্ধ ও সমৃদ্ধশীল বাংলাদেশ।

নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার, নির্বাচিত সরকার’, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওমর সানি, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, ওলিউদ্দিন ওলিসহ সাংগঠনিক সম্পাদক মো: আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, মো: শামীম আকনসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি