হোম > রাজনীতি

পরমাণু বিজ্ঞানী শমশের আলীর ইন্তেকালে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক ড. এম শমশের আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার এক শোকবাণী প্রদান করেন তিনি।

বাণীতে তিনি বলেন, বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক ড. এম শমশের আলীর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যু দেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরো বলেন, ড. এম শমশের আলী শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন একজন আলোকবর্তিকা, যিনি তত্ত্বীয় পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের দর্শন নিয়ে নিরলসভাবে গবেষণা করে গেছেন। দেশ-বিদেশে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ গ্রন্থ পাঠক ও গবেষকদের আলোকিত করেছে। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য পথিকৃৎ ছিলেন। তিনি বাস্তবজীবনে ইসলামী অনুশাসন মেনে চলতেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন শিক্ষাবিদ হিসেবে তিনি তার ছাত্রদের মনে যে প্রেরণা ও আলোকের সঞ্চার করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির