হোম > রাজনীতি

বিএনপির না হয়ে জনগণের সাংবাদিক হোন: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আপনারা বিএনপিপন্থী সাংবাদিক না হয়ে জনগণের সাংবাদিক হবেন। শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাংবাদিকদের যে ভূমিকা দেখা গেছে, তা ছিল “নিলজ্জ সাংবাদিকতা”।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা গত ১০-১৫ বছরের সাংবাদিকতার সমালোচনা করে বলেন, কারা নিজেদের দেশকে বিক্রি করে দিয়েছে এবং স্বৈরাচারের সঙ্গে থেকে সাংবাদিকতা ধ্বংস করেছে, তা সবাই দেখেছে। তিনি সাংবাদিকদের জনগণের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান।

আমীর খসরু আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জেল সুপারের আচরণে পরিবর্তন আসে। আমার মনে হয়েছে, “আমি যেন জেলের মালিক, আর তারা বন্দি কয়েদি।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গত ১৪-১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাজার হাজার নেতাকর্মী জেলে ছিলেন, অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন এবং পঙ্গু হয়েছেন। তিনি এই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণকে দিতে চান, কারণ এটি জনগণেরই আন্দোলন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান