হোম > রাজনীতি

হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

মির্জা ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে।

রোববার দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে গণতন্ত্রে যেতে পারবো। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো।

বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি বিভ্রান্তির মধ্যে আছে। দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা জটিল সংকটে পড়ছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে এসেছে। রাজনৈতিক কাঠামোতে আনতে চেষ্টা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু কতদূর তা গেছে তা নিয়ে প্রশ্ন আছে।

তিনি বলেন, অনেক বিভ্রান্তি, হতাশা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়।

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জামায়াতের উদ্বেগ

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন সন্ধ্যা আয়োজনের ঘোষণা শিবিরের

ভারতে মুসলমানদের ওপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন

দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ

বিনা বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

খাল খনন পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা