হোম > রাজনীতি

ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আতিকুর রহমান নগরী

আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। এদিন নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা ইসিকে জানায় এনসিপি।

বৈঠক শেষে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ইসি তাদের তালিকা সংশোধন করে অন্য কিছু প্রতীকের সাথে শাপলা কলিও যুক্ত করেছে। কিন্তু এখানে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি।

তিনি বলেন, আমাদের চাহিত প্রতীকের মধ্যে অন্য কোনো দল যদি এটার জন্য (শাপলা কলির) জন্য আবেদন করে, তখন শাপলা প্রতীক নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। সে জন্য এটা আমরা আবেদনের মধ্যে দিয়ে রেখেছি।

বৈঠকে শাপলা কিংবা কলি যাই দিক দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসির কাছে আহ্বান জানিয়েছে দলটি।

তিনি আরও বলেন, নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। আমরা অংশ নিতে চাই। শাপলা কলি নিয়েও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা চেয়েছিলাম শাপলা, ইসি একধাপ এগিয়ে কলি যুক্ত করেছে। এটাকে আমরা পজেটিভভাবে দেখছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা জানান, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি। নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা