হোম > রাজনীতি

৫৩ বছর মানুষের জন্য রাজনীতি করেনি, পেটনীতি করেছে: চরমোনাইর পীর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন , ৫৩ বছরে বাংলাদেশে সবার শাসন দেখেছি, বাকী আছে ইসলামী শাসন। যে রাজনৈতিক দল গুলো বার বার দেশের শাসনভার পেয়েছিলো, তারা মানুষের জন্য রাজনীতি করেনি, বরং নিজেদের পেটনীতি করেছে।

শনিবার বিকেল সাড়ে চারটায় চরফ্যাশন টাউন হলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

চরমোনাই পীর সাহেব আরো বলেন, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশে মানুষ ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পদ্ধতিতে প্রতিটি মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মানুষ তার ভোটের অধিকার পাবে।

ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ। সম্মেলনে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।

সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটিতে মুফতি নুরুদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি ও মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি