হোম > রাজনীতি

একযুগ পর মুক্ত বাতাসে এটিএম আজহার

স্টাফ রিপোর্টার

সম্পূর্ণ বিনা অপরাধে দীর্ঘ প্রায় ১৩ বছর কারারুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত বাতাসে আসলেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ কয়েকজন নেতা এটিএম আজহারকে সঙ্গে নিয়ে শাহবাগ মোড়ে শোকরানা সমাবেশের অস্থায়ী মঞ্চে উপস্থিত হন ৯ টা ৪২ মিনিটে।

মঞ্চে পৌঁছে এটিএম আজহার প্রিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত তুলে সালাম দেন। উপস্থিত সবাই সালামের জবারের পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করেন। পরে এটিএম আজহারকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এর আগে মঙ্গলবার মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আপিল বিভাগের এ রায়ের মাধ্যমে মূলত জামায়াত নেতা এটিএম আজহার শেখ হাসিনার জুডিসিয়াল কিলিংয়ের নিশ্চিত মৃত্যু হতে বেঁচে ফিরে আসেন।

২০১২ সালের ২২ অগস্ট তাকে মুক্তিযুদ্ধের সময় কথিত মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। এর ঠিক দু’বছর পর ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজানো মামলায় তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড। দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিগত আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসিতে ঝুলানোর সমস্ত আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিল।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ