হোম > রাজনীতি

ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি পরিচালনা কমিটি ঘোষণা

আতিকুর রহমান নগরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবীর নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু ও সাবলীলভাবে এগিয়ে নেওয়ার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন নবীউল্লাহ নবী, আহ্বায়ক হিসেবে জামসেদুল আলম শ্যামল ও সদস্যসচিব ফেরদৌস হোসেন রনি।

এ ছাড়াও কমিটির সদস্য পদে রয়েছেন- মীর হাসান কামাল তাপস, আনিসুজ্জামান, আবুল হাশেম, অধ্যক্ষ মাহবুবুল আলম, আব্দুল হাই পল্লব, জাহিদ আল লতিফ খোকা, মঞ্জুরুল আলম খান রানা, আব্দুল আজিজ, রাজু মোল্লা, মাসুদ রানা ও মো. তুহিন ইসলাম।

আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনি এলাকায় বেশ কয়েকটি শোডাউন, ওয়ার্ড ও ইউনিটে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল করেছেন কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

ইরানের ওপর মার্কিন-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে: এনসিপি