হোম > রাজনীতি

তারুণ্যের সমাবেশ দিয়ে ফের মাঠে নামছে বিএনপির তিন সংগঠন

জানানো হবে ভোটাধিকারের দাবি

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ফের তারুণ্যের সমাবেশ দিয়ে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকাসহ দেশের চারটি বিভাগীয় শহরে এ সমাবেশ হতে পারে। দুটি বিভাগ মিলে একত্রে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এ কর্মসূচি শুরু হতে পারে, যা পবিত্র ঈদুল আজহার আগেই শেষ হবে। চট্টগ্রাম থেকে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়ে রাজধানী ঢাকার মধ্য দিয়ে তা শেষ হতে পারে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে দেশব্যাপী তারুণ্যের সমাবেশের এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, এসব সমাবেশ থেকে তরুণ ভোটারদের দ্রুত ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে অবিলম্বে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে। সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে এ দাবিতে সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করা হবে।

বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করে আসছে। দলটির দাবি, দেশে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিনটি নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এর আগে নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে ২০২৩ সালে দেশের ছয়টি বড় শহরে যৌথভাবে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই বছরের ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশের পর ২২ জুলাই ঢাকায় সমাবেশ করে সংগঠন তিনটি। সর্বশেষ ঢাকার ওই সমাবেশটি তারা করেছিল সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে। এরপর শেখ হাসিনার পদত্যাগের একদফার আন্দোলনের অংশ হিসেবে ২৯ জুলাই রাজধানী ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কিন্তু দল ও অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মাঠে না নামায় অবস্থানের ওই কর্মসূচি তখন সফল হয়নি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন